৫ মে ২০২৬

কাঞ্চন মল্লিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাঞ্চন মল্লিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

বাংলাপ্রেস ডেস্ক: সোহম চক্রবর্তী, মানালি দে, জয় সরকারের পর এবার সাইবার অপরাধের কবলে অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। হ্যাক হয়েছে তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজ। ইতিমধ্যেই ফোনে অভিযোগ জানালেও খুব শীঘ্রই সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন অভিনেতা কাঞ্চন।

কাঞ্চন গণমাধ্যমকে জানায়, ৭ ফেব্রুয়ারি তাঁর ৮ বছরের ছেলের জন্মদিন ছিল। আনন্দের নানা মুহূর্তের ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রাম পেজে। বিপত্তিটা ঘটে তারপরেই। তার পরের দিন ইনস্টাগ্রাম খুলতে গেলে বারবার বাধা আসে। এরপর তাঁর ফোনে একটি এসএমএস (SMS) আসে। যেখানে তিনটি নাম্বার দিয়ে নতুন করে লগ ইন করার কথা জানানো হয়। সেই মতো অভিনেতা কাঞ্চন করতে গেলেও কোনও লাভ হয় না। সোশ্যাল সাইটে তিনিই যে আসল কাঞ্চন মল্লিক তার প্রমাণ চাওয়া হয়। অবস্থা বেগতিক বুঝে অভিনেতা তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেন।

সম্প্রতি, একের পর এক টলি তারকার সোশ্যাল সাইট হ্যাক হওয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিনেতাকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টা সত্যিই চিন্তার। বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। তিনি হতবাক। জন্মদিনের কেক কাটার ভিডিও পোস্ট করার পরেই কী করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়? প্রশ্ন অভিনেতা কাঞ্চনের। কারা করছেন, কী চাইছেন তাঁরা? সবটা নিয়েই ধোঁয়াশা অভিনেতার কাছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি