৪ মে ২০২৬

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: কানাডার ম্যানিটোবায় এক সড়ক দুর্ঘটনায় তিন মেধাবী বাংলাদেশী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটের দিকে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। কানাডায় বাংলাদেশী কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ছাত্ররা ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। কানাডায় বাংলাদেশী কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য ব্যাপক পরিচিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ম্যানিটোবায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি