কানাডার নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনের জয় লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি।
জয় লাভের পর তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে। কিন্তু এটা কখনোই ঘটবে না। সূত্র: বিবিসি
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও কানাডাবাসীর ওপর তার বিশ্বাস আছে। কারণ কানাডা কেবল একটি জাতি না, এর চেয়েও বেশি কিছু। আমরা একসাথে আছি এবং সবসময় একটি ফেডারেশন হিসেবে থাকবে। আমরা নিখুঁত নই, তবে ভালোর জন্য চেষ্টা করি।
তিনি আরও বলেন, কানাডার শক্তি আমাদের ঐক্য এবং একসাথে কাজ করার মানসিকতায় নিহিত।
চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো।
এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। সেই সঙ্গে এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়ী হলেন কার্নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভারতে সড়ক দুর্ঘটনা: ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ১২ পুণ্যার্থীর করুণ মৃত্যু
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিজের পায়ে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় দক্ষিণ কোরিয়া
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি