কানাডার ক্যালগেরিতে ভারী তুষারপাত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের শুরুতেই কানাডার ক্যালগেরিতে তীব্র তুষারপাত শুরু হয়েছে। হিমশীতল আবহাওয়া গোটা ক্যালগেরি ও এর আশপাশের এলাকায় জেঁকে বসেছে।
স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে একটানা তুষারপাত হচ্ছে পুরো শহরে। এমন আবহাওয়ায় ইতোমধ্যেই সড়ক দুর্ঘটনায় অনেকেরই গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ সড়ক বরফে আচ্ছাদিত। সড়কের যানবাহনগুলো খুব ধীর গতিতে চলছে।
এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির বাস যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।
অন্যদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে বাইরে চলাচলের নির্দেশ দিচ্ছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি