৫ মে ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি
বাংলাপ্রেস ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে সেরা মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। প‌্যারিস থেকে এ তথ‌্য নিশ্চিত করেছেন প্রিয়তি নিজেই। টপ মডেল নির্বাচিত হয়ে বেশ উচ্ছ্বাসিত তিনি। প্রিয়তী জানান, আমি এতোই আবেগ আপ্লুত হয়ে আছি যে অনুভুতি প্রকাশ করতে পারছি না। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে। প্রিয়তী আরো জানান, এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের এওয়ার্ড পেয়েছেন প্রিয়তি। বাংলাদেশের মেয়ে প্রিয়তি। তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। নানা দেশে নানা পুরস্কার ও স্বীকৃতি অর্জন করে নিয়েছেন তিনি। গেল বইমেলায় লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি। পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই বাস করছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি