কান চলচ্চিত্র উৎসব: হলিউড অভিনেত্রীর মূল্যবান অলংকার চুরি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাঁকজমক আয়োজনে চলছে কান চলচ্চিত্র উৎসব। সমুদ্র ঘেঁষা কান শহরের হোটেলগুলোতে বসেছে তারকাদের মেলা। আছে কড়া নিরাপত্তা। কিন্তু এতকিছুর মাঝেও হলিউড অভিনেত্রী জোডি টার্নার-স্মিথের হোটেল রুম থেকে চুরি হয়েছে মূল্যবান রত্নখচিত অলংকার।
রবিবার বিকেলে অভিনেত্রী টুইটারে লিখেছেন, ‘কান উৎসবে আমার শেষ দিনটির আড়াই ঘণ্টা যে পুলিশ স্টেশনে কাটাতে হবে তা ভাবতে পারিনি আগে। কিন্তু এই যে আমরা’
স্থানীয় সংবাদ মাধ্যম ‘নাইস-মাটিন’-এ জানানো হয়েছে, চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার, দুপুর ১২টা থেকে ২টার মাঝে কোনো এক সময়ে। হোটেলের নাম উল্লেখ করা হয়নি। যে অলংকারগুলো চুরি গিয়েছে সেগুলোর মূল্য দশ হাজার ইউরোর বেশি। রুমের কোনো কিছুই ভাঙ্গা হয়নি। দরজা ছিল ম্যাগনেটিক কিওয়ার্ড দিয়ে লক করা।
গুচির অলংকারের মডেল জোডি। গুচির অলংকার পরে ফেস্টিভ্যাল মাতানোর জন্য এসেছিলেন কান শহরে। বৃহস্পতিবার তিনি স্বর্ণের মাঝে হীরা খচিত নেকলেস, ব্রেসলেট ও কানের দুল পরেছিলেন। আঙুলে পরেছিলেন হোয়াইট গোল্ডের ডায়মন্ডের আংটি।
কান উৎসবে এর আগেও মূল্যবান রত্নখচিত অলংকার চুরির ঘটনা ঘটেছে। ২০১৩ সালে ১.৪ মিলিয়ন ডলারের গহনা চুরি হয়েছিল কানের স্যুট নভোটেল সেন্টার রুম থেকে। বেশ কয়েকজন হলিউড তারকার জন্য অলংকারগুলো ঋণে এনেছিল কান কর্তৃপক্ষ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি