৯ মে ২০২৬

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে নিহত ৩

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে নিহত ৩
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ। কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি