কালকে রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: গয়েশ্বর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি কালকে রাস্তায় নামি, তাহলে আমার মনে হয় ইউনূস সাহেব (প্রধান উপদেষ্টা) ২৪ ঘণ্টা থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায়ই সমাপ্ত করতে চাই, আমরা চাই ড. ইউনূসই সফল হোক। ড. ইউনূস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দলনের একটা সফলতা।
রোববার (২৫ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, আপনার তো সংস্কার করার কোন ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধ্যা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেয়ার ক্ষমতা নাই।
তিনি অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই মৌলবাদীরাই সারাবিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সেইসাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে, তাদের সাথে আঁতাত করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা নাকি চব্বিশের জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে মুকুট চায়, তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিছে। আমরাও দিয়ে দিছি।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি