১২ মে ২০২৬

কালীগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কালীগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার একতারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজন বিশ্বাস একতারপুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত আয়োজিত সংবাদ সম্মেলনে মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল একতারপুর এলাকায় অভিযান চালিয়ে রাজন বিশ্বাস ওরফে রাজুকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিনসহ দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, রাজন বিশ্বাস রাজু একজন পেশাদার সন্ত্রাসী। নাশকতা, মাদক, ধর্ষণসহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন রাজন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি