৬ মে ২০২৬

কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে : জি এম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে : জি এম কাদের
বাংলাপ্রেস, ঢাকা : কৈফিয়ত চাওয়া মানুষের অধিকার, কালাকানুন করে দেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হচ্ছে; এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলটির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জি এম কাদের বলেন, একতাবদ্ধভাবে থাকলেই জাতীয় পার্টি শক্তিশালী হবে। পূরণ করতে পারবে জনগণের প্রত্যাশা। জবাবদিহিতা ছাড়াই দেশ চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন, তথ্য গোপন ও ধামাচাপা দেয়ার কারণে সামনে বড় বিপদ আসছে। দেশকে ফোকলা করে দিচ্ছে দুর্নীতিবাজরা। নিয়মতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত হলে অনিয়মতান্ত্রিক ব্যবস্থা জায়গা করে নেবে। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট বলেও মন্তব্য করেন তিনি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি