৬ মে ২০২৬

নাতিপুতিদের জন্য মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নেই: জিএম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নাতিপুতিদের জন্য মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নেই: জিএম কাদের
বাংলাপ্রেস ডেস্ক: চলমান কোটাবিরোধী আন্দোলন যৌক্তিক মন্তব্য করে বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, কর্মক্ষেত্রে মেধাকে মূল্যায়ন করতে সীমিত আকারে নারী এবং প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করা উচিত। এছাড়া স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে নাতিপুতির জন্য মুক্তিযোদ্ধা কোটাও বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রংপুর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, পরিস্থিতি বিবেচনা এবং জনমতে দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাই কোটার মাধ্যমে বিভাজন সৃষ্টি না করে আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া দ্রুত মেনে নেয়া উচিত। দুর্নীতিবাজদের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার একটা সুবিধাভোগী এবং সুবিধাবাদী দুর্নীতিবাজ গোষ্ঠী তৈরি করছে। বরাবরই এসব দুর্নীতিবাজদের আবার পৃষ্ঠাপোষকতাও করে যাচ্ছে তারা। ফলে দুর্নীতি করে রাতারাতি টাকার কুমির হয়েও আইনের ফাঁকফক্কর দিয়েও পার পেয়ে যাচ্ছে দেশের হাজারও মহারথী দুর্নীতিবাজরা। তিনি আরও বলেন, এই ধারার ভবিষ্যৎ ভালো না। তাই দুর্নীতিবাজদের রুখতে সরকারকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি