কাল বিশ্ববাসী দেখবে এক বিরল সূর্যগ্রহণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আগামীকাল ২৬ ডিসেম্বর এক বিরল সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। এমন দৃশ্য শেষবার মানুষ দেখেছিলো ১৭২ বছর আগে।মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এই মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন পৃথিবীবাসী। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়।
বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।এটি বছরের শেষ সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে এই মহাকাশীয় ঘটনাটি আংশিক দৃশ্যমান হবে বলে জানিয়েছে মহাকাশ বিষয়ক মার্কিন ওয়েবসাইট স্পেস ডটকম।
বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, ইন্দোনেশিয়ার সুমাত্রা এবং মালয়েশিয়া থেকেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। আংশিকভাবে কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, কলকাতা থেকে দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে দৃশ্যটি সবচেয়ে ভালো দেখা যাবে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি