৫ মে ২০২৬

কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭

বাংলাপ্রেস ডেস্ক: কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির কাছে ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর নিউইয়র্ক টাইমস’র।

শুক্রবার সকালে বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান আলমাতি এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিলো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। এসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়। বিবিসি জানিয়েছে, দুর্ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হবে। হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কাশিম জমরাট তোকায়েভ।

এদিকে, বেক এয়ারলাইন্সের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ভিআইপিদের সেবা দেয়ার লক্ষে কোম্পানিটি চালু হয় ১৯৯৯ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদেরকে দেশটির সবচেয়ে কম খরচের এয়ারলাইন হিসেবে ঘোষণা করে।

উল্লেখ্য, এটিই ওই শহরে প্রথম বিমান দুর্ঘটনা নয়। ২০১৩ সালের ২৯ জানুয়ারি আলমাতির কাছে এক বিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের প্রাণহানি হয়। এর এক মাস আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর সেনাবাহিনী বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি