৯ মে ২০২৬

কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী আর নেই। শনিবার (৭ জুন) রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ জানান, মৃত্যুর সময় কাদের সিদ্দিকী স্ত্রীর শয্যার পাশে ছিলেন। গত ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণের পর নাসরিন সিদ্দিকীকে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং ২৪ মে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। নাসরিন সিদ্দিকী ছিলেন কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর কন্যা। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শনিবার রাতেই মরদেহ টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়ি ‘সোনার বাংলা’য় নেওয়া হয়। রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে প্রথম জানাজা এবং বাদ আছর নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি