৬ মে ২০২৬

কাদের মিয়ারে গনার টাইম নাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কাদের মিয়ারে গনার টাইম নাই
নোয়াখালী প্রতিনিধি: কাদের মিয়ারে (বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) গণার (গণনার) আমার টাইম (সময়) নাই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বাড়িতে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। একরামুল করিম চৌধুরী এমপি বলেন, আমি একজন মেম্বার অব পার্লামেন্ট। কাদের মিয়ারে (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) গণার (গণনার) আমার টাইম (সময়) নাই। হেতে (সে) যেরকম এমপি আমিও সেই রকম এমপি। এ কাদের যে নিজের ভাইয়ের বিচার করতে পারে না, হেতে আবার মানুষের বিচার কিভাবে করবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে একরাম চৌধুরী বলেন, আপনাদের গায়ের গন্ধ আমি পাইসি। আপনাদের থেকে কেউ আমাকে আলাদা করতে পারবেনা। আগামী এক বছরের মধ্যে এই এলাকার (কালাদরাপ ইউনিয়ন) সব রাস্তাঘাট পাকা করবো। তিনি আরও বলেন, মানুষকে ভালবাসতে দলের প্রয়োজন হয় না। আমি আপনাদের মন থেকে ভালবাসি। আপনাদের কাছে একটা দাবি জানাচ্ছি, আমি মারা গেলে আপনারা সবাই আমার জানাযায় আসবেন। আপনাদের সকলের দোয়ায় আমি হয়তো জান্নাতে যেতে পারি। এসময় এমপি একরামুল করিম চৌধুরী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের বিরুদ্ধেও তীর্যক মন্তব্য করেন। সকল অভিযোগ মিথ্যা উল্লেখ করে এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, তিনি (এমপি একরামুল) প্রতিদিন মিথ্যা বানোয়াট বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আমাদের নোয়াখালী তথা সারা বাংলাদেশের গর্ব। উনি এভাবে মন্ত্রী মহোদয় ও আমাকে নিয়ে কথা বলতে পারেন না। আমি তার বক্তব্যের নিন্দা জানাই। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি