কাবুলে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে বিপুল সংখ্যক মানুষ হতাহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। কর্মকর্তারা বলেছেন আফগান নিরাপত্তা বাহিনী এবং আক্রমণকারীদের মধ্যে এরপর সংঘর্ষ প্রায় ৬ ঘন্টা অব্যাহত থাকে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ারিং এবং লজিস্টিক কেন্দ্রের বিরুদ্ধে আত্মঘাতী আক্রমণের ষড়যন্ত্র করার দায় স্বীকার করেছে তালেবান।
সোমবার সেখানকার বাসিন্দারা বলেন শহরের মধ্যাঞ্চলে ভোরে লোকজন যখন কাজে যাচ্ছে তখন ওই বিস্ফোরণ ঘটে। কাবুলের আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এক বিবৃতিতে বলেন হামলার পর অন্তত কয়েক বন্দুকধারী নিকটবর্তী একটি ভবনে প্রবেশ করে অবস্থান নেওয়ার পর তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি