কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী-বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন।
বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণে মন্ত্রীর প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি।
তিন বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ও তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন।
খলিল উর-রহমান হাক্কানি 'হাক্কানি নেটওয়ার্ক'র প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন। খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি