৫ মে ২০২৬

জয়াকে পেতে ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন সৃজিত!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জয়াকে পেতে ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন সৃজিত!

বাংলাপ্রেস ডেস্ক: চলতি মাসে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে গাঁটছড়া বেধেছেন। তবে মিথিলাকে বিয়ের আগে বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গেও সৃজিতের প্রেমের গুঞ্জন উঠেছিল। জয়াকে পেতে সৃজিত নাকি ধর্ম পরিবর্তন করতে চেয়েছিলেন।

মিথিলাকে বিয়ের আগে সৃজিতের একাধিক ব্যর্থ প্রেমের কাহিনী বলিমহলে শোনা যায়। ৪২ বছর বয়সী সৃজিত একবার বিয়ে করেছিলেন। তবে সে বিয়ে টেকেনি। পরে মিথিলাকে বিয়ে করেন নির্মাতা সৃজিত। বর্তমানে সুইজারল্যান্ডে হানিমুনে আছেন সৃজিত-মিথিলা।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা জয়া আহসানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে নির্মাতা সৃজিতের বক্তব্য নিয়েছে পত্রিকাটি। সেখানে বলা হয়েছে, ‘সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্ক নিয়ে একসময় গুঞ্জন উঠেছিল টলিউডে। শোনা যায়, সৃজিত নাকি জয়ার জন্য ধর্মান্তরিতও হতে চেয়েছিলেন!’

জয়াকে নিয়ে বলতে গিয়ে সৃজিত বলেন, ‘চরিত্রর চেয়েও আমার মনে হয়, যে ভাবে স্ক্রিপ্ট বেছে বেছে ছবি করে জয়া তাতে ও অনেককে পেরিয়ে যাচ্ছে। ম্যাচিওরড স্ক্রিপ্ট। ওর নানা রকম লুক। যে কোনও চরিত্র অ্যাডপ্ট করে ফেলতে পারে সহজে। দুই বাংলার ডায়ালগও অসম্ভব ভাল বলতে পারে।'

জয়া হুট করে ২০১৫ সালে কলকাতার ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেন। আর এ ছবির নির্মাতা ছিলেন সৃজিত। ছবি করতে গিয়েই জয়ার সঙ্গে সৃজিতের প্রেমের গুঞ্জন ওঠে। তবে বিষয়টি নিয়ে প্রথমে নীরব থাকলেও পরে গুঞ্জন নাকচ করে দেন জয়া।

শুরু থেকেই প্রতিটি ছবিতে বক্স অফিসের সাফল্যকে সুনিশ্চিত করেছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া। এ বছর রিলিজ করেছে তার তিনটি ছবি। বক্স অফিসে সাফল্যের নিরিখে ‘দেবী’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’— তিনটিই সুপারহিট। শুধু এ বছরই নয়। ইতিমধ্যেই জয়া সাজিয়ে নিয়েছেন পরের বছরের বাছাই করা ছবির লম্বা তালিকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি