৫ মে ২০২৬

‘জয় বাংলা’ অনুষ্ঠানে যোগ দিতে মিমি এখন বরিশালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
‘জয় বাংলা’ অনুষ্ঠানে যোগ দিতে মিমি এখন বরিশালে
বাংলাপ্রেস ডেস্ক: কবি জীবনানন্দের প্রিয় ভূমি বরিশালের এক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী । সোশ্যাল মিডিয়ায় এই সফরের তিনটি ছবিও শেয়ার করেছেন মিমি। এদিন সকালের ফ্লাইটে ঢাকায় আসার পর হেলিকপ্টারে তাকে নিয়ে যাওয়া হয় বরিশালে। এই উৎসবে শুধু মিমি নয়, অংশ নিয়েছেন বাংলাদেশের একঝাঁক সিনে তারকা। রয়েছেন পূর্ণিমা, বিদ্যা সিনহা, মিম, ফিরদৌস, ইমন, সংগীতশিল্পী মমতাজ, পূজা, প্রতীক হাসান, বালাম, পারভেজ সাজ্জাদ, ঐশী ও লুইপাসহ অনেকে। বৃহস্পতিবার সকালে আপলোড করা তার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, কোথায় ঘুরতে বেরিয়েছেন তিনি। একটি ছবিতে তাকে দেখা যায়, চোখে রোদ চশমা, কোমরে ব্যাগ। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছেন মিমি। অন্য ছবিতে হেলিকপ্টারের ভেতবে বসেই সমতলের দৃশ্য দেখছেন এই নায়িকা। ছবির ক্যাপশনে কিছুই লেখেননি মিমি। ছবিগুলোর মন্তব্যের তলায় বাংলাদেশে ওয়েলকাম করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। বাংলাদেশি নায়ক নিরব হোসেইনও তাকে স্বাগতম জানিয়েছেন কমেন্টে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে, সেখান সোজা বরিশালে চলে যান তিনি। বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা’ উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সেই অনুষ্ঠানে যোগ দিতেই বরিশালে মিমি। মিমি ছাড়াও ‘জয় বাংলা’ উৎসবে অংশ নেবেন সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ, তমা মির্জা। আরও থাকছেন ইমন, ঐশী, চিশতী বাউল, দোলা, বালাম, আনিকা, পারভেজ এবং লুইপাসহ অনেকে। মিমির এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। সেখানে একটি ছবিতে তাকে দেখা যায়, হেলিকপ্টারের সামনে দাঁড়ানো অবস্থায়। অনান্য ছবিতে হেলিকপ্টারের ভেতরে বসে পোজ দিয়েছেন এই নায়িকা। তবে শুধু ঢাকা নয়, বাংলাদেশের অনান্য জেলায়ও ‘জয় বাংলা’উৎসব হওয়ার কথা রয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি