৪ মে ২০২৬

জুটি বাঁধলেন তাসকিন-সাবিলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জুটি বাঁধলেন তাসকিন-সাবিলা

বিনোদন ডেস্ক: ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে জুটি বাঁধলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। তবে কোনো নাটক বা সিনেমায় নয়। তারা জুটি বেঁধে কাজ করছেন একটি বিজ্ঞাপনে। সম্প্রতি দুই অঙ্গনের এই দুই তারকা অভিনয় করছেন স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র বিজ্ঞাপনে। বিজ্ঞাপনের গল্পে দেখা গেছে বিদেশ ফেরত এক তরুণীর কথা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিদেশি বন্ধুকে নিয়ে দেশে ফিরে আসে একটি মেয়ে। বাড়িতে পা দেয়া মাত্রই বিদেশি সেই বন্ধুটি একে একে ঈদ আনন্দের নানা অনুষঙ্গ উপভোগ করে। প্রতিমুহূর্তে বন্ধুর এই চমকে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করেই মেয়েটি প্রতিটি মুহূর্ত ধারণ করে নেয় তার অপো এফ-১১ প্রো এর দুর্দান্ত ক্যামেরায়।

অপো’র সদ্য নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে উঠে এসেছে নানা পার্বণ আর উৎসবের পরিবারের সদস্যদের একত্রিত হয়ে সেই আনন্দ উদযাপনের সময়টি নিখুঁতভাবে ফ্রেমবন্দী করে রাখতে একটা নিখুঁত ক্যামেরা হাতে থাকা কতোটা জরুরি।

ঈদ উপলক্ষে ‘অপো’র নবনির্মিত এ বিজ্ঞাপনটিতে কাজ করতে পেরে ক্রিকেট তারকা তাসকিন ও অভিনেত্রী সাবিলা দু’জনেই বেশ উচ্ছ্বসিত। ‘অপো সবসময়ই চায় হাসি ছড়িয়ে যাক সকলের মাঝে, এই বিজ্ঞাপনটিতেও ওঠে এসেছে একই বক্তব্য’, বলছিলেন তাসকিন আহমেদ।

এর সঙ্গে সাবিলা যোগ করে বলেন, বন্ধুত্বের বন্ধন আর যে মুহূর্তগুলোর জন্যে আমাদের বেঁচে থাকা, এ বিষয়গুলোই ওঠে এসেছে দারুণ এ বিজ্ঞাপনটিতে।

নির্মাতা সুত্রে জানা গেছে, এরই মধ্যে এই বিজ্ঞাপনটির অনলাইনে এবং বিভিন্ন চ্যানেলে এর প্রচার শুরু হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি