১০ মে ২০২৬

জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জুরাইনে অটোরিকশাচালকদের অবরোধের পর ট্রেন চলাচল স্বাভাবিক
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক ও রেলপথ ছেড়ে দেয়ার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বেলা ৩টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মাসেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে আজ সকাল ১১ টার দিকে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জুরাইনে রেললাইনে অটোরিকশাচালকদের অবস্থানের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুট এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে শুক্রবার দুপুরে জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে আটকা পড়ে নারায়ণগঞ্জ ও নকশীকাঁথা নামে দুটি কমিউটার ট্রেন। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা জানান, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি