১০ মে ২০২৬

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আ.লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আ.লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওসমান হাদি বলেছেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই। সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই। এ সময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি