৫ মে ২০২৬

জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৫২ এএম
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা করা হয়েছে: রিজভী

বাংলাপ্রেস ডেস্ক:   জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক। ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে জন্মান্ধ একজনকে সহায়তা শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে। কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না। সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই সনদে ৪৮টি ধারা রয়েছে। এটির আইনিকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এ সময় জনগণের অধিকারকে সরকার, কমিশন, দলগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি