৭ মে ২০২৬

জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই: নাহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৩২ এএম
জুলাই সনদে নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই: নাহিদ

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। সনদে কোনও নোট অব ডিসেন্ট রাখার সুযোগ নেই। আশা করবো, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করেই আমরা নির্বাচনের দিকে যাবো।

শুক্রবার (০৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো জরুরি। বিশেষ করে বেকারত্ব দূর করতে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। তাই ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনও রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের কথা থাকলেও অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই অব্যাহত রাখবো।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি