৫ মে ২০২৬

জুলাই সনদ স্বাক্ষরে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা:মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
জুলাই সনদ স্বাক্ষরে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা:মির্জা ফখরুল

 

 

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষরকে ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিল, সেগুলো প্রায় দীর্ঘ আট মাস পরিশ্রম করেছে। আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।’

তিনি আরো বলেন, ‘আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশনের যারা কাজ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজ করেছেন— তাদের সবাইকে, বিশেষ করে আমাদের দলের সালাহউদ্দিন আহমেদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানে বিএনপির আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আবদুল হাই শিকদার, জয়নুল আবদীন ফারুক, এনামুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাব সভাপতি শাহরিন ইসলাম তুহিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি