৮ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন
  বাংলাপ্রেস ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সনদটি স্বাক্ষর হবে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসায় সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে মাদরাসার প্রধান শেখ আহমেদ এবং মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমী উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টিতে বিএনপির কিছু পর্যবেক্ষণ আছে, বাকি বিষয়গুলোতে দলটির কোনো দ্বিমত নেই। তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন করা হয়েছে। সৌজন্য সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। এখন শুধু সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা প্রয়োজন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি