জুলাই শিখিয়েছে দেশে কোনো ফ্যাসিস্টের স্থান হতে পারে না : এ্যানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন।তিনি বলেন, ‘তৎকালীন সময়েও রাজনৈতিক অনেক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সফল করতে পেরেছেন।’
তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না।’
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।
তিনি সব রাজনৈতিক দলকে জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, ‘তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব না।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি