জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৮ নভেম্বর) আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না।
তিনি বলেন, আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সাইন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করবো সবাইকে এগিয়ে আসার জন্য।
এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও প্রাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহিদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।
তিনি আরও বলেন, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি