৮ মে ২০২৬

‘জুলাই গণ-অভ্যুত্থান উৎসবে’ গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘জুলাই গণ-অভ্যুত্থান উৎসবে’ গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়েছে। আজ (৫ আগস্ট) মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা। শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালায় বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি