৮ মে ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই গণ-অভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করাকে রাষ্ট্রের পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই অভ্যুত্থান ছিল তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ।” তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের প্রতি সম্মান প্রকাশ করেন। রাষ্ট্রপতি আরও বলেন, “এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে জনগণের ক্ষমতায়ন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য।” তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গঠনের আশাবাদ প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি আহ্বান জানান, “একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদ নির্মূল করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি