জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো এনসিপি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এটা যে হয়েছে সেটাকে অভিনন্দন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখন তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন। এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তার আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় বৃষ্টি হচ্ছিল। ডায়াসে দাঁড়িয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বললেন, আমাদের জন্য রহমত বর্ষিত হচ্ছে, আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করবো…. এরপর তিনি ঘোষণাপত্র পাঠ করা শুরু করেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি