৮ মে ২০২৬

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত
বাংলাপ্রেস ডেস্ক:জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় এই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। রোববার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রুবেল রানার সই করা এক বিবরণীতে এ কথা বলা হয়। তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। গতকাল শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। আজ রোববার (৩ আগস্ট) একই পেজে ৩৬ জুলাইকে কেন্দ্র করে সকল দেশবাসীর প্রতি ঔদাত্ত আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে... ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ‍্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র”। এই উপলক্ষে সারাদিন ব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউ জুড়ে। আসুন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যোগ দেই “ছত্রিশ জুলাই” উদযাপনে। আমাদের ইতিহাস, আমাদের গৌরব। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি