৮ মে ২০২৬

জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : আসিফ মাহমুদ
  বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটা ম্যারাথনের মতো। সময় যতই লাগুক এটা বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, এই প্রতীকী ম্যারাথনে আমাদের যেমন কোনো ট্রেনিং ছিল না, তেমনি জুলাইয়ে যারা লড়াই করেছিল, তাদেরও কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং ছিল না লেথাল ওয়েপনের বিরুদ্ধে যুদ্ধ করতে। তিনি আরো বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই লড়াই করেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে। ম্যারাথনে শহীদ পরিবারের সদস্য ও আহতসহ সাত শতাধিক প্রতিযোগী অংশ নেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি