৮ মে ২০২৬

জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক-নার্স
বাংলাপ্রেস ডেস্ক:  রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল। আজ বুধবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছেছে।
ঢাকায় বাংলাদেশ হাইকমিশন ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ভারতীয় এই চিকিৎসক ও নার্সরা আগামীকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দেখতে যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসহায়তা নিয়ে অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁরা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা ও বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাঁদের প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও বাংলাদেশে পৌঁছাতে পারে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি