জর্জিয়া আ.লীগের জেল হত্যা দিবস পালন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: গত ৭ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া আ.লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরার ৩ নভেম্বর জেল হত্যা ও ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে জর্জিয়া আ.লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জর্জিয়ায় আওয়ামী লীগের চলমান কোন কমিটি না থাকায় সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ রহমানের সভাপতিত্বে এবং সাবেক সহসভাপতি শেখ জামালের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ঐ দিনে শাহাদাৎ বরণ কারিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জর্জিয়া প্রবাসী আওয়ামী নেতা মোহাম্মদ কায়েদুজ্জামান ।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ মুহাম্মদ আলী মানিক, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী। এ ছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোশাররফ হোসেন, হাসান চৌধুরী সুহেল, মাহাবুবুল আলম সাগর, সমির জাহান সম্রাট প্রমুখ।
অন্যনানের মধ্যে উপস্থিত ছিলেন, নেহাল মাহমুদ, কায়েদুজ্জামান, সাগর চক্রবর্তী,অভিষেক শ্যাম , মহিউদ্দীন দুলাল,তাজউদ্দীন, তামিদ উদ্দীন , শেখ সেলিনাসহ আরো অনেকে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি