জরিমানা পরিশোধে আদালত জব্দ করতে পারে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: জালিয়াতির মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে জরিমানার ৪৬ বিলিয়ন ডলার দিতে পারছেন না।ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই অর্থ পরিশাধ করতে অক্ষম। কারণ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এতো বিশাল পরিমাণ অর্থের দায় নিতে চায় না। এর ফলে ট্রাম্প টাওয়ার জব্দ করতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মাদকের বিষয়ে মিথ্যা তথ্য দিলে ব্রিটেনের প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।
অপরদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিভাগ সমর্থকদের ১০ লাখ ডলার অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। আবেদনে ট্রাম্প টাওয়ারকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। জরিমানার অর্থ শোধে নির্দিষ্ট তারিখের আগেই ট্রাম্পপন্থি দেশপ্রেমিকদেরকে ১০ লাখ ডলার অনুদান দিতে হবে।
এদিকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ল্যাটিশিয়া জেমস আদালতের কাছে ট্রাম্পের জরিমানা মওকুফ বা পরিশোধে বিলম্ব করার আবেদন নাকচ করার আবেদন জানিয়ছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি