৪ মে ২০২৬

জোভান-প্রভা জুটির নতুন নাটক 'মিথ্যা'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জোভান-প্রভা জুটির নতুন নাটক 'মিথ্যা'

আবু ইউসুফ রাসেল,ঢাকা: ছোটপর্দার এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও ফারহান আহমেদ জোভান।

সম্প্রতি তাঁরা জুটি বেঁধে ‘মিথ্যা’ নামের নতুন একটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশধারণের কাজকরা হয়েছে।

আসাদুজ্জামান সোহাগের রচনায় এই নাটকটি নির্মাতা করেছেন সরদার রোকন। এ নাটকের গল্পে দেখা যাবে, মধ্যবিত্তঘরের সন্তান আদনান। কারণে-অকারণেমিথ্যা বলে। তার সঙ্গে পরিচয় হয় নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে রূপন্তির।পরিচয়রে পর বন্ধুত্ব, প্রেম ও বিয়ে। কিন্তুআদনানের মিথ্যে বলা অভ্যাসটা আরযায় না। আদনান রূপন্তিকে বলে তারনিজস্ব ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, লাখটাকা বেতনের চাকরী রয়েছে। সরল মনেররূপন্তি আদনানের সবকথাই অবলীলায়বিশ্বাস করে।

এসব মিথ্যার কারণেই তিন বছর আগেআইটি মার্কেট থেকে চাকরী চলে যায়তার। বিয়ের পর বন্ধুর কাছ থেকে টাকাধার করে রূপন্তিকে শাড়ি-চুড়ি, দামি গহনাকিনে দেয়। একটা সময় পাওনাদারা তাকেচাপ দিতে থাকে। এরপর নানা ঘটনারমধ্যদিয়ে এগিয়ে যায় নাটকটির দৃশ্য।

‘মিথ্যা’ নাটকে প্রভা-জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন মুশফিক রহমান ফারহান ও মৌ শিখা। এই নাটকটিতে জোভান অভিনয় করেছেন আদনান চরিত্রে ও রূপন্তির চরিত্রে প্রভা। এই নাটকটি নিয়ে অনেক আশাবাদী নির্মাতা সরদার রোকন।

তিনি বলেন, ‘অনেক সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি শুধু বিনোদনের জন্য নয় দর্শকদের জন্য একটি ম্যাসেজ রয়েছে। আশা করি সবার ভালো লাগবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি