৫ মে ২০২৬

জোর করে অন্তঃসত্ত্বা বানাবেন না : পুনম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জোর করে অন্তঃসত্ত্বা বানাবেন না : পুনম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। সম্প্রতি গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন বিতর্কিত এই অভিনেত্রী। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পুনম। তিনি বলেন, ‘জোর করে অন্তঃসত্ত্বা বানাবেন না। একজন নারীর এটি খুশির সংবাদ। কিন্তু আমার জন্য নয়, কারণ আমি অন্তঃসত্ত্বা নই।একবার জিজ্ঞেস তো করে নিবেন! আমার জীবনের সবকিছু খোলা বইয়ের মতো। অন্তঃসত্ত্বা হলে মিষ্টি বিতরণ করব।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। ‘নাশা’, ‘ট্রিপ টু ভানগড়’, ‘আ গায়া হিরো’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। কিন্তু বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তোলেন তিনি। যদিও পরবর্তী সময়ে তাদের মনোমালিন্য দূর হয়ে যায়। সম্প্রতি শোনা যায়, স্যামের সন্তানের মা হতে চলেছেন পুনম। ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি