জন্মদিনে সিনেটর ক্রিস ব্রাউনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি থেকে সংবাদদাতা : গত দশ জানুয়ারি ছিল নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর জন্মদিন।তাঁর জন্মদিনে তিনি নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউনের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে সুব্রত চৌধুরীর কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মংগল ও উওরোওর সাফল্য কামনা করেছেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও মূলধারার নেতৃবৃনদ তাঁকে বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করেছেন ।
উল্লেখ্য ১৯৬৪ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামের এক সমভ্রানত পরিবারে সুব্রত চৌধুরীর জন্ম। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যৈষঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিষট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।
কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন।তিনি ইতোমধ্যে ইউএস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ এর কাছ থেকে “কংগ্রেসনাল প্রোক্লমেশন ” ,নিউজারসি রাজ্য সিনেটর ক্রিস এ ব্রাউন এর কাছ থেকে “ সিনেট কমেনডেসন” লাভ করেছেন।এছাড়া নিউইয়রকে অনুষ্ঠিত সাউথ এশিয়ান আমেরিকান লেবার “আ্যসাল” এর জাতীয় সম্মেলনেও সুব্রত চৌধুরী সম্বর্ধিত হয়েছেন।
সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন,অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে।ইতোমধ্যে ছড়া গ্রন্থ 'বিশ্ব বেহায়া' ও 'আতু বুতু কাতু কুতু' শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে।আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি,এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ,এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন।সুব্রত চৌধুরী ইউনাইটেড স্টেটস প্রেস এজেনসীর একজন গর্বিত সদস্য। এছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবেরও একজন সদস্য।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর সদস্য পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়ে সুনামের সাথে দায়িতব পালন করে যাচ্ছেন। সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য হিসাবে তিন বছরের জন্য দায়িতব পালন করছেন।
সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উওর ভূর্ষি গ্রামের শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি