৫ মে ২০২৬

জন্মদিনে ঐন্দ্রিলার উইশ আর অঙ্কুশের ‘ম্যাজিক’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
জন্মদিনে ঐন্দ্রিলার উইশ আর অঙ্কুশের ‘ম্যাজিক’

বাংলাপ্রেস ডেস্ক : ফেব্রুয়ারির ১৪, অঙ্কুশের কাছে নেহাতই প্রেম দিবস নয়। ভ্যালেন্টাইন ডের উচ্ছ্বাস তো রয়েছেই, একই সঙ্গে ওইদিনই আবার তাঁর জন্মদিন। আর এই বিশেষ দিনেই ফ্যানেদের জন্য অঙ্কুশের সারপ্রাইজ গিফট আপাতত জোর চর্চায়।

ইঙ্গিত দিয়েছিলেন গতকালই। ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ঠিক বেলা ১১টার সময় ‘সারপ্রাইজ কামিং’। এর পরেই ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ উঠছিল চড়চড়িয়ে। কী সেই সারপ্রাইজ? ঐন্দ্রিলা-অঙ্কুশ কি বিয়ে করছেন? নাকি ভ্যালেন্টাইন্স ডে’তে রয়েছে অন্য কোনও স্পেশাল প্ল্যান? অবশেষে ফাঁস করলেন নায়ক।

আনন্দবাজার ডিজিটালকে ফোনে অঙ্কুশ জানালেন, “রাজা চন্দের নতুন ছবি ম্যাজিকে কাজ করছি। আজ জন্মদিন। তাই জন্মদিনেই ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলাম সুখবরটা। এপ্রিল-মে নাগাদ শুট শুরু হবে। এখন ছবির প্রাথমিক স্কেচটা হচ্ছে। আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাইছি না। আগে শুটিং শুরু হোক তার পর সবার সঙ্গে ভাগ করে নেব।”

অঙ্কুশ জানালেন, এখনও ছবিতে চরিত্রের নামও ঠিক করা হয়নি। প্রাথমিক একটা খসড়া হয়েছে কিন্তু সে সবই প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে নিজের চরিত্র নিয়ে বেশ এক্সসাইটেড অভিনেতা। হাল্কা করে চরিত্র সম্পর্কে আভাস দিয়ে অভিনেতা বললেন,“কিছু কিছু গল্প থাকে ক্যারেক্টার কী সেটা বলাটাও চাপের হয়ে যায়। ম্যাজিক এমনই একটি ছবি। সবটাই আপাতত সাসপেন্স”, হাসলেন তিনি।

এ তো গেল ছবির কথা। কিন্তু এই যে প্রেমের দিনে জন্মদিন এবং জন্মদিনেই প্রেম...অঙ্কুশের প্ল্যানটা কী আজকে? “সে রকম কিছুই নয়। ওই একটা ছোটখাট হাউজপার্টি হবে। কাছের মানুষেরা থাকবেন।” ঐন্দ্রিলা যে অবশ্যই থাকবেন সে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না।

বৃহস্পতিবার রাত্রেই বয়ফ্রেন্ডকে বার্থ-ডে উইশ করে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে অঙ্কুশের সঙ্গে ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন, “একজন অসাধারণ মানুষ তুমি। তোমার এই বিশেষ দিন ভাল কাটুক। ভালবাসি...”

মার্চে ইউরোপ টুরে যাবেন ওঁরা। আপাতত কাজ, শুট আর তারই মাঝে নিজেদের জন্য খুঁজে নেওয়া খানিকটা সময়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি