৪ মে ২০২৬

জনগণের প্রত্যাশা পুরণ করা হবে-মোতালিব খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম
জনগণের প্রত্যাশা পুরণ করা হবে-মোতালিব খান

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে আব্দুল মোতালিব খান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় জয়শ্রী বাজারে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বারবার কারা নির্যাতিত নেতা আব্দুল মোতালিব খান বলেন - সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি শক্তিশালী হয়ে গড়ে উঠেছে।

 

বিএনপির নেতা কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। তিনি বলেন- জনগণের প্রত্যাশা পুরণে, আমি জনগণের সেবক হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সকলের কাছে দোয় ও সহযোগিতা কামনা করি। পরে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার পরিাবারের মাগফেরাত কামনা করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন - জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু, যুগ্ন আহবায়ক এম এ কালাম আজাদ এর সঞ্চালনায়।

 

বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল (মেম্বার), সাবেক ইউপি সদস্য আবুল কালাম, জয়শ্রী ইউনিয়নের সাবেক যু্বদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক রোশেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন প্রমূখ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি