৬ মে ২০২৬

জনগণের কাছে ভোট চাওয়ার মুখ বিএনপির নেই : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জনগণের কাছে ভোট চাওয়ার মুখ বিএনপির নেই : ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: জনগণের কাছে ভোট চাওয়ার মতো বিএনপির কোনো মুখ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। বুধবার সকালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন-অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তাই সবাইকে এ অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বিএনপির রাজনীতি মাঠে নয়, তাদের রাজনীতি এখন মিডিয়া নির্ভর বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমান লন্ডনে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি দিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের অধীনে বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না, নির্বাচন কমিশনের অধীনে হবে নির্বাচন। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। কে অংশ নিলো কে নিলো না- তা দেখার কিছু নেই, কারণ নির্বাচন কারো জন্য বসে থাকবে না। ইউপি নির্বাচনে যারা দলের মনোনয়ন না পেয়ে নিয়ম ভেঙে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং নেপথ্যে মদদ দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। সম্মেলনে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ (এমপি) প্রমুখ বক্তব্য রাখেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি