৫ মে ২০২৬

জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: আবু সাঈদ চাঁদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ এএম
জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: আবু সাঈদ চাঁদ

বাংলাপ্রেস ডেস্ক:   রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ থাকার কারণে পরিবর্তন এসেছে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করছে। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর চরে বিএনপির তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি,তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। 

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই তারুণ্যের সমাবেশের সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপির নেতা সাইফুল ইসলাম, তফিকুল ইসলাম, মখলেচুর রহমান, সুরুজ্জামান, আবদুস সালাম, শফিকুল ইসলাম, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুছা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার প্রমুখ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি