১১ মে ২০২৬

জলকামান-লাঠিচার্জ করে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জলকামান-লাঠিচার্জ করে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করল পুলিশ
বাংলাপ্রেস ডেস্ক: চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা। অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে না সরলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে ও লাঠিচার্জ করে। রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো। এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেবো, তবু দাবি আদায় না করে ঘরে ফিরবো না। পরে বিকেল ৫টার দিকে পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরতদের লক্ষ্য করে জলকামান, টিয়ারশেল ছোড়ে ও লাঠিচার্জ করে। এদিন বিকেল ৩টার পর চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি