৬ মে ২০২৬

জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ: ফখরুল
  বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদেরই নেতার (বঙ্গবন্ধু) নাম ছবি, মূর্তি দেশের মানুষ নামিয়ে ফেলেছে। জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে, মোছা যাবে না। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার নিয়ে দুই বছর আগেই বিএনপি ৩১ দফা দিয়েছে। তাই খোঁড়া যুক্তি চলবে না, যে সংস্কার আগে তারপর নির্বাচন। নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না, শক্তি পায় না। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে, প্রশাসনে যে আমলারা আছে, তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে। সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবিলা করা ততই সম্ভব হবে। আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি