১০ মে ২০২৬

জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ
বাংলাপ্রেস ঢাকা: জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠায়। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী, মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে।  উল্লেখ্য, মাহফুজ আহমেদ দেশের স্বনামধন্য অভিনেতা। সিআইসির কর্মকর্তারা জানান, ওই চারজনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছেন কর গোয়েন্দারা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জিএম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুস গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি