১২ মে ২০২৬

ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের বার্ষিক সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের বার্ষিক সভা
ঝিনাইদহ প্রতিনিধি: “ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন” এর বার্ষিক সাধারণ সভা ও গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে আয়োজিত সভার সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জেলার সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি, সততা ফাউন্ডেশনের সভাপতি জাহিদুল আল ইসলাম, ঝিনাইদহ চেম্বারের নাসিম, আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সাইফুল ইসলাম লিকু, সাইদুল ইসলাম টিটো, মোরশেদুল ইসলাম, মাসুদ রানা, মনোয়ার কায়সার, জাম্মিম সবুজ, আশরাফুল ইসলাম, এনামুল হক, এ্যাডঃ সুভাষ বিশ্বাস মিলন, মনিরা পারভিন, সুরিভ রেজা, নিপা জামান, আরিফা ইয়াসমিন লিম্পা, রবিউল ইসলাম জুয়েল, শরিফ বিশ্বাস ও মেহেদী সুমন প্রমুখ বক্তব্য রাখেন। সম্বর্ধনার জবাবে গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য আমরা রক্ত দিয়েছি। অথচ আজ সমাজের সবর্ত্র মায়ের মুখের ভাষা বিকৃত করা হচ্ছে। তিনি বলেন, গ্রুপের পক্ষ থেকে যে ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন তা আজীবন তিনি মনে রাখবেন। ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক আসিফ ইকবাল কাজল বলেন, অনলাইন ভিত্তিক এই গ্রুপ শুধু আঞ্চলিক ভাষা রক্ষার আন্দোলন করে না, বরং এই গ্রুপ মানুষের কল্যানে নিবেদিত রয়েছে। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও জেলার বাইরে থেকে শত শত মানুষ এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি