ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৯
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: বৃষ্টির পানিতে ভেসে যাওয়া পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর মধ্যে
সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রবল বৃষ্টিতে কোদালিয়া গ্রামের শোয়েব আলীর পুকুর ভেসে যায়। ভেসে যাওয়ার মাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজন। এ নিয়ে পুকুর মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে টুকু মুন্সির সমর্থকদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।]
এদিকে ওই ঘটনার জের ধরে মঙ্গলবার স্থানীয় বিএনপির নেতার জানাযার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব। টুকু মুন্সি গ্রুপের লোকজন তার ওপরে হামলা চালায়। ওই ঘটনার জেরে বুধবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত ১৯ জন আহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্ইু দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি