ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে জেলার কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরে নাম ফাহাদ হোসেন। সে ওই এলাকার আব্দুস সামাদের ছেলে এবং স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
কোটচাদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, বিষয়টি রেল পুলিশে জানানো হয়েছে। খুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসাখুললো ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচ স্কুল ও একটি মাদ্রাসা।
কোটচাদপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, ফাহাদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে মাঠে যাচ্ছিলো। ওই রেলক্রসিংয়ে পৌঁছালে খুলনা থেকে রাজশাহীগামী রূপসা ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্র মারা গেছে আমরা শুনেছি। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি