১২ মে ২০২৬

ঝিনাইদহে শিক্ষক দম্পত্তির উপর হামলা শ্লীলতাহানির চেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহে শিক্ষক দম্পত্তির উপর হামলা শ্লীলতাহানির চেষ্টা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বারোমাইল নাম স্থানে নাছিমা খাতুন ও তার স্বামী এটিএম শফিকুজ্জামান টুলু নামে দুই শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। শিক্ষক নাছিমার গায়ের ওড়না ছিড়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং তার স্বামী শফিকুজ্জামান টুলুকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পার্শ্ববর্তী জমির মালিক মোহন খা ও আপন খাকে আটক করেছে। সাধুহাটী বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাছিমা খাতুন বাদী হয়ে এ ঘটনায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় এজাহার দিয়েছেন। থানায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে শুক্রবার সকালে সাধুহাটী বারোমাইল এলাকার নিজের জমিতে কাজ করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী পোতাহাটী গ্রামের জয়নাল খার ছেলে মোহন ও আপন খা’র নেতৃত্বে বদর খা ও জয়নাল দেশী অস্ত্রসস্ত্র নিয়ে শিক্ষক দম্পত্তির উপর হামলা চালায়। এ ঘটনায় তারা দু’জনাই আহত হন। খবর পেয়ে ডাকবাংংলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল গনি শিক্ষক দম্পত্তি নাছিমা ও তার স্বামী শফিকুজ্জামান টুলুকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে মোহন খা ও আপন খাকে আটক করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, ৩১ নং সাধুহাটী মৌজার ৬৩২৪ দাগে এই শিক্ষক দম্পত্তি ৯ শতক জমি ক্রয় করেন। জমিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে হওয়ায় পোতাহাটী গ্রামের জয়নাল ও বদর খার শকুনি দৃষ্টি পড়ে। তারা এই জমি দখলের জন্য সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। শিক্ষক নাছিমা আইনী সমাধানের জন্য ঝিনাইদহ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলা করেন, যার পিটিশন নং ৫২৭/২১। বিজ্ঞ আদালতের বিচারক সালমা সেলিম কাগজপত্র যাচাই বাছাই করে শিক্ষক দম্পত্তির পক্ষে রায় দেন এবং জমিতে কাজ করার দিদের্শনা জারী করেন। আদালতের নির্দেশে মামলা চলকালীন সময়ে জমির দখল সত্ব ও ম্যাপ তৈরী করেন ঝিনাইদহ এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম। আদালতের নির্দেশনা পেয়ে ঝিনাইদহ সদর থানার এসআই মখলেছুর রহমান বিষয়টি সমাধানের জন্য সদর থানায় উভয় পক্ষকে ডেকে প্রতি জয়নাল ও বদর খার সন্তানদের জমির উপর না যেতে নির্দেশ দেয়। অথচ বিজ্ঞ আদালত ও পুলিশের নির্দেশনা পেয়ে শিক্ষক দম্পত্তি শুক্রবার সকালে নিজ জমিতে কাজ করতে গেলে হামলার শিকার হন। এদিকে জমির হাল রেকর্ড, দখল, দলিল ও আরএস খতিয়ান সন্দেহাতীত ভাবে শিক্ষক দম্পত্তির পক্ষে থাকলেও পোতাহাটী গ্রামের জয়নাল ও বদর খা জোরপুর্বক জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষক নাছিমা বেগম। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, এ বিষয়ে শিক্ষক নাছিমা খাতুন সদর থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবে বলে তিনি জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি